Showing posts with label barak valley. Show all posts
Showing posts with label barak valley. Show all posts

Monday, October 10, 2011

The Journey Starts

করিমগঞ্জ উত্তর-পূর্ব ভারতের একটি ছোট্ট  শহর | করিমগঞ্জের প্রধান বৈশিষ্ঠ্য হলো এটি   ভারত- বাংলাদেশের সীমান্তে অবস্থিত | করিমগঞ্জের সঙ্গে আমার সম্পর্ক খুবই নিবিড় | এখানেই আমার জন্ম ও বড় হওয়া | আমার প্রথম স্কুলে যাওয়া |

ভারতের যেকোনো শহরের মতই এখানেও স্কুল-কলেজ, অফিস-আদালত সবই আছে | তবে যা সবচেয়ে ভালো, তাহলো এখানকার মানুষ | আমি আমার ব্লগে করিমগঞ্জের কথা লিখব | 

আমি বর্তমানে  করিমগঞ্জের বাইরে, তাই আমার শহর ছাড়াও আমার নূতন ঠিকানার কথাও লিখব |  তবে আমার মনে হয় প্রতিবারই প্রতিটা কথায় আমার ছোটবেলা ফিরে আসবে |